
আজ রবিবার সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে শুভ সূচনা হলো অটল আরামবাগ উৎসবের। উৎসবের প্রথম দিনেই সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে উৎসাহ ও উদ্দীপনা দেখা যায় প্রতিযোগীদের মধ্যে।
এই বর্ণাঢ্য সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগের মহকুমাশাসক খুশহালি শোলাঙ্কি। প্রতিযোগীদের উৎসাহিত করার পাশাপাশি তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা।
সাঁতার প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসবের এই সূচনা আরামবাগের ক্রীড়াপ্রেমীদের মধ্যে বাড়তি উৎসাহ তৈরি করেছে। আগামী দিনগুলিতে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির মধ্য দিয়ে অটল আরামবাগ উৎসব আরও বর্ণময় হয়ে উঠবে বলে আশা উদ্যোক্তাদের।


