E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Jalsha Ghar

খাদ্যের গুণগত মান ও দাম যাচাইয়ে তালতলা বাজারে পুলিশের অভিযান, দোকানদারদের দিল একাধিক নির্দেশ

খাবার, মুদিখানা ও ফলের দোকানে গিয়ে ব্যবসায়ী এবং ক্রেতাদের সঙ্গে কথা বললেন পুলিশকর্মীরা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ ক্রেতাদের
আরামবাগের তালতলা বাজারে দোকান পরিদর্শন করে খাদ্যের মান ও পণ্যের দাম যাচাই করছে পুলিশ
আরামবাগের তালতলা বাজারে দোকান পরিদর্শন করে খাদ্যের মান ও পণ্যের দাম যাচাই করছে পুলিশ

খাদ্যের গুণগত মান যাচাই এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রি হচ্ছে কিনা, তা খতিয়ে দেখতে বুধবার আরামবাগের তালতলা বাজারে বিভিন্ন দোকানে পরিদর্শন চালাল আরামবাগ থানার পুলিশ। খাবার, মুদিখানা ও ফলের দোকানে গিয়ে দোকানদার এবং ক্রেতাদের সঙ্গে কথা বলেন পুলিশকর্মীরা। দোকানদারদের সঠিক দাম নেওয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী পরিষ্কার-পরিচ্ছন্ন ও ঢেকে রাখার নির্দেশ দেওয়া হয়। এদিন ব্যবসায়ী আনিসুল আলম চৌধুরী, ভরত গুপ্ত ও অরুণ কুমার দে তাঁদের দোকানের পণ্যের গুণগত মান বজায় রাখার কথা জানান। ক্রেতারাও পুলিশের কাছে নিজেদের মতামত তুলে ধরেন। তবে বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অত্যধিক দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন ক্রেতা। তাঁদের অভিযোগ, প্রতিদিনই বিভিন্ন সামগ্রীর দাম বাড়ছে। দ্রুত মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না করা হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত।
বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত।
খানাকুলের কুলাট হাটতলা শিব মন্দিরে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ বিধায়ক সুশান্ত ঘোষের
খানাকুলের কুলাট হাটতলা শিব মন্দিরে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ বিধায়ক সুশান্ত ঘোষের
মহারাষ্ট্রের যাবৎমালে প্রয়াত জওহরলাল দারদার পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করে তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। ছবি সৌজন্যে: উপরাষ্ট্রপতির এক্স হ্যান্ডেল।

Don't Miss