
আরামবাগ: বিজয়ার আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে শনিবার আরামবাগ রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো আরামবাগ বিধানসভার বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। আরামবাগের বিধায়কের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ এবং পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন আরামবাগের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।
বিজয়া দশমীর পরবর্তী সময়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতেই এই বিজয়া সম্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পরস্পরের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগ করে নেন।
অনুষ্ঠানকে ঘিরে রবীন্দ্রভবনে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে এই মিলনমেলা বিশেষ মাত্রা পায়। সব মিলিয়ে বিজয়ার আনন্দকে কেন্দ্র করে আরামবাগে এই বিজয়া সম্মিলনী হয়ে উঠল সৌহার্দ্য ও পারস্পরিক মিলনের এক সুন্দর মঞ্চ।


