
চন্দননগর: চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে সামনে রেখে পুজোর প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক প্রশাসনিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত হলো বিশেষ প্রশাসনিক বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন হুগলি জেলার জেলাশাসক, চন্দননগর পুলিশ কমিশনার-সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। জগদ্ধাত্রী পুজোকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে নিরাপত্তা, যানবাহন নিয়ন্ত্রণ, দর্শনার্থীদের সুবিধা ও প্রশাসনিক সমন্বয়-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো শুধু বাংলার নয়, রাজ্যের অন্যতম ঐতিহ্যবাহী উৎসব।
প্রতি বছরই এই পুজোকে কেন্দ্র করে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হয়। তাই পুজোর দিনগুলিতে যাতে কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি ও প্রশাসনিক তৎপরতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।


