E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানে শিলিগুড়িতে ABVP-র ছাত্র হুংকার মহামিছিল, ১০ হাজার পড়ুয়ার জমায়েতের লক্ষ্য

উত্তরবঙ্গের ১২টি সাংগঠনিক জেলা থেকে পড়ুয়াদের অংশগ্রহণের দাবি এবিভিপি নেতৃত্বের। ভবিষ্যতে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের অন্যান্য প্রান্তেও আন্দোলন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনের
শিলিগুড়িতে ছাত্র হুংকার মহামিছিলের কর্মসূচি ঘোষণা করছে এবিভিপি নেতৃত্ব
শিলিগুড়িতে ছাত্র হুংকার মহামিছিলের কর্মসূচি ঘোষণা করছে এবিভিপি নেতৃত্ব

শিলিগুড়ি: ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ স্লোগানকে সামনে রেখে শিলিগুড়িতে ছাত্র হুংকার মহামিছিলের ডাক দিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)।

আগামী ১৯ নভেম্বর শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে এসডিও অফিস পর্যন্ত এই মহামিছিলের আয়োজন করা হবে। শনিবার শিলিগুড়িতে সংগঠনের কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই কর্মসূচির কথা ঘোষণা করেন এবিভিপি নেতৃত্ব।

সংগঠনের দাবি, উত্তরবঙ্গের ১২টি সাংগঠনিক জেলা থেকে প্রায় ১০ হাজার ছাত্রছাত্রী এই মহামিছিলে অংশগ্রহণ করবেন।

শুধু উত্তরবঙ্গেই নয়, আগামী দিনে দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তেও এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনের।

সাংবাদিক বৈঠকে এবিভিপি সদস্যরা জানান, ভারতীয় জেন-জি দেশের স্বার্থেই কাজ করবে। ভারতকে বাংলাদেশ বা নেপালের মতো পরিস্থিতির দিকে এগিয়ে যেতে দেওয়া হবে না বলেও দাবি করেন তাঁরা।

তাঁদের অভিযোগ, জেন-জি আন্দোলনের নাম করে বিভিন্ন রাজনৈতিক দল দেশের বিভিন্ন প্রান্তে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। আম আদমি পার্টি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করার অভিযোগও তোলেন সংগঠনের সদস্যরা।

পাশাপাশি বিদেশি শক্তির প্রভাবেও দেশে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলে দাবি তাঁদের।

এবিভিপি নেতৃত্বের বক্তব্য, এই সমস্ত ঘটনার প্রতিবাদ জানাতেই ছাত্রছাত্রীদের একজোট করে রাস্তায় নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আগামী ১৯ নভেম্বরের মহামিছিলের মাধ্যমে সেই প্রতিবাদ আরও জোরালো করে তোলা হবে।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন এবিভিপি-র স্টেট সেক্রেটারি দ্বীপ দত্ত, স্টেট জয়েন্ট সেক্রেটারি ও ছাত্রী নেত্রী অদিতি বিশ্বাস, স্টেট জয়েন্ট সেক্রেটারি অনিকেত দে, মহানগর সম্পাদক সৌগত দাস-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

১০ হাজার ছাত্রছাত্রীর জমায়েতের লক্ষ্যমাত্রা নিয়ে ইতিমধ্যেই মহামিছিলের প্রস্তুতি শুরু করেছে এবিভিপি।

উত্তরবঙ্গের গণ্ডি পেরিয়ে রাজ্যের অন্যান্য প্রান্তে এই কর্মসূচি কতটা বিস্তার লাভ করে, এখন সেদিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss