E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

নবরাত্রির ষষ্ঠীতে মা কাত্যায়নীর কাছে প্রার্থনা প্রধানমন্ত্রী মোদীর

নয়াদিল্লি: নবরাত্রির ষষ্ঠী তিথিতে মা কাত্যায়নীর চরণে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবীর আশীর্বাদে সকলের জীবন শক্তি, সাহস ও ইতিবাচক উদ্দীপনায় পরিপূর্ণ হয়ে উঠুক—এই প্রার্থনা জানিয়েছেন তিনি।

শুক্রবার সমাজমাধ্যম ‘এক্স’-এ একটি বার্তায় প্রধানমন্ত্রী মা কাত্যায়নীর প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখেন, নবরাত্রির পবিত্র ষষ্ঠী তিথিতে দেবীর আশীর্বাদে সকলের জীবন অপরিসীম শক্তি, সাহস ও ইতিবাচক উদ্দীপনায় ভরে উঠুক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংশ্লিষ্ট সমাজমাধ্যম বার্তা

নবরাত্রির ষষ্ঠ দিনে দেবী দুর্গার ষষ্ঠ রূপ মা কাত্যায়নীর আরাধনা করা হয়। হিন্দু ধর্মীয় বিশ্বাসে তিনি শক্তি, সাহস ও অশুভ শক্তির বিনাশের প্রতীক হিসেবে পূজিত হন। নবরাত্রি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে ভক্তেরা বিশেষ পূজা ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss