E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬
Jalsha Ghar

“আবেদনপত্রে সঠিক তথ্য দেওয়া বাধ্যতামূলক, অসঙ্গতি মিললেই পাঠানো হয় শো-কজ নোটিস” — সৌরভ দাসের পাসপোর্ট বিতর্কে জানাল বিদেশ মন্ত্রক

জন্মস্থান সংক্রান্ত তথ্যের অসঙ্গতি নিয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ। জবাব না দেওয়া পর্যন্ত সৌরভ দাসকে পাসপোর্ট ব্যবহার না করার পরামর্শ দিল বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত।
বিদেশ মন্ত্রকের সাংবাদিক সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল। ছবি: সংগৃহীত।

স্বস্তিকা অধিকারী, নয়াদিল্লি, ২৫ নভেম্বর: বিদেশযাত্রার পথে বাধার মুখে পড়ার পর এবার পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে শো-কজ নোটিস পেলেন ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ দাস। তাঁর জন্মস্থান সংক্রান্ত তথ্যের অসঙ্গতি নিয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা চেয়েছে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর (RPO)। বুধবার বিদেশ মন্ত্রকের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য জানিয়েছেন।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, পাসপোর্টের আবেদন করার সময় আবেদনকারীকে সমস্ত তথ্য নির্ভুলভাবে জানাতে হয়। আবেদনপত্রে কোনও তথ্য গোপন করা হয়েছে বা দেওয়া তথ্যে কোনও অসঙ্গতি রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট এলে নির্দিষ্ট নিয়ম মেনেই আবেদনকারীকে শো-কজ নোটিস পাঠানো হয়। এর মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বক্তব্য ও ব্যাখ্যা পেশ করার সুযোগ দেওয়া হয়।

রণধীর জয়সওয়ালের X হ্যান্ডেল পোস্ট
রণধীর জয়সওয়ালের X হ্যান্ডেল পোস্ট

তিনি আরও জানান, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির কাছ থেকে পাওয়া রিপোর্টের ভিত্তিতে গত ২৩ নভেম্বর সৌরভ দাসকে শো-কজ নোটিস পাঠিয়েছে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর। তাঁর জন্মস্থান সংক্রান্ত তথ্যের বিষয়ে সাত দিনের মধ্যে ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি, নিজের বক্তব্য জমা না দেওয়া পর্যন্ত তাঁকে পাসপোর্টটি ব্যবহার না করার পরামর্শও দেওয়া হয়েছে।

বিদেশ মন্ত্রকের বক্তব্য, পাসপোর্টের আবেদনপত্রে দেওয়া তথ্যের সত্যতা যাচাই করা এবং কোনও অসঙ্গতি নজরে এলে তার ব্যাখ্যা চাওয়া একটি প্রতিষ্ঠিত প্রশাসনিক প্রক্রিয়া। তবে এই নোটিসের বিষয়ে সৌরভ দাসের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

খানাকুলের কুলাট হাটতলা শিব মন্দিরে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ বিধায়ক সুশান্ত ঘোষের
খানাকুলের কুলাট হাটতলা শিব মন্দিরে সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ বিধায়ক সুশান্ত ঘোষের
মহারাষ্ট্রের যাবৎমালে প্রয়াত জওহরলাল দারদার পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করলেন উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন। অনুষ্ঠানে শ্রদ্ধা নিবেদন করে তাঁর অবদানের কথা স্মরণ করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। ছবি সৌজন্যে: উপরাষ্ট্রপতির এক্স হ্যান্ডেল।

Don't Miss