
খানাকুল: পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিয়ে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে পুজো অর্চনা করলেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। আজ বুধবার খানাকুলের ঘোষপুর অঞ্চলের কুলাট হাটতলা শিব মন্দির প্রাঙ্গণে আর্ট অফ লিভিংয়ের উদ্যোগে আয়োজিত হয় শ্রী শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গের বিশেষ পুজো। এই পুজো অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। অনুষ্ঠানে শিবভক্তদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা। পুজোকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে এক ধর্মীয় আবহের সৃষ্টি হয়। বিধায়ক সুশান্ত ঘোষ শ্রী শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজোয় অংশগ্রহণ করে নিজের অনুভূতি প্রকাশ করেন। তিনি জানান, এমন এক পবিত্র ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন। আর্ট অফ লিভিংয়ের পক্ষ থেকে আয়োজিত এই ধর্মীয় কর্মসূচিতে স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর উপস্থিতিতে অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্য লাভ করে। ধর্মীয় ভাবধারা, আধ্যাত্মিক চেতনা এবং ভক্তির পরিবেশে সম্পন্ন হয় শ্রী শ্রী সোমনাথ জ্যোতির্লিঙ্গের পুজো।


