
সায়ন্ত মাউর, যাবৎমাল (মহারাষ্ট্র), ২৫ নভেম্বর: বুধবার ভারতের উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণন আজ মহারাষ্ট্রের যাবৎমালে প্রবীণ স্বাধীনতা সংগ্রামী, লোকমত মিডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা-সম্পাদক এবং মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী প্রয়াত জওহরলাল দারদার একটি পূর্ণাবয়ব ব্রোঞ্জ মূর্তির আবরণ উন্মোচন করেছেন। যাবৎমালের প্রিয়দর্শিনী সমবায় সুতা ও বয়ন কলে (Priyadarshini Cooperative Spinning and Weaving Mill) আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে মূর্তিটি উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি ‘বাবুজি’ হিসেবে পরিচিত জওহরলাল দারদার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামী, রাষ্ট্রনায়ক এবং নির্ভীক সাংবাদিক হিসেবে জওহরলাল দারদা মহারাষ্ট্রের শিল্পোন্নয়ন, গ্রামীণ অর্থনীতি ও জনকল্যাণে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও কর্মধারা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে বলে উপরাষ্ট্রপতি উল্লেখ করেন। এর আগে উপরাষ্ট্রপতি যাবৎমালের ‘প্রেরণা স্থল’-এ গিয়ে জওহরলাল দারদার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার করে ভারতের সংসদীয় টেলিভিশন চ্যানেল ‘সংসদ টিভি’ (Sansad TV)। উল্লেখ্য, ২০২১ সালে পূর্বতন ‘লোকসভা টিভি’ এবং ‘রাজ্যসভা টিভি’-কে একীভূত করে এই সংসদীয় চ্যানেলটি গঠন করা হয়েছিল।


