E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

মাখলার পুকুর থেকে উদ্ধার দন্ত চিকিৎসকের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য

বুধবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বিদেশ ভৌমিক। বৃহস্পতিবার সকালে পুকুরে তাঁর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা
উত্তরপাড়ার মাখলার মালিকতলার পুকুর থেকে দন্ত চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য
উত্তরপাড়ার মাখলার মালিকতলার পুকুর থেকে দন্ত চিকিৎসকের দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য

উত্তরপাড়া: গতকাল দুপুর থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার সকালে মাখলার মালিকতলার একটি পুকুর থেকে উদ্ধার হল ৭২ বছর বয়সি এক দন্ত চিকিৎসকের মৃতদেহ। মৃতের নাম বিদেশ ভৌমিক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল দুপুর থেকেই বিদেশ ভৌমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও পরিচিতরা তাঁর সন্ধান করছিলেন। এরপর বৃহস্পতিবার সকালে মাখলার মালিকতলার একটি পুকুরে তাঁর মৃতদেহ ভেসে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয়রা এবং প্রশাসনের সহযোগিতায় পুকুর থেকে দেহ উদ্ধার করা হয়। পরে তাঁকে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনা প্রসঙ্গে তাপস দেব জানান, সকালে খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি ঘটনাস্থলে পৌঁছন। পুলিশের সঙ্গে কথা বলে মৃতদেহটি উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। তিনি বলেন, ঘটনাটি নিঃসন্দেহে অত্যন্ত দুঃখজনক। পরবর্তী সময়ে পুলিশ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

কীভাবে ওই দন্ত চিকিৎসকের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনা ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss