E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

জাতীয় সড়কের পাশে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দাদের নজরে আসে জাতীয় সড়কের পাশে পড়ে থাকা যুবকের দেহ। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে জঙ্গিপুরে
মুর্শিদাবাদের মানিকপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে সুতি থানার পুলিশ
মুর্শিদাবাদের মানিকপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় তদন্তে সুতি থানার পুলিশ

মুর্শিদাবাদ: সুতির ১২ নম্বর জাতীয় সড়কের পাশে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মানিকপুর সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গিপুরের দিক থেকে আসার পথে মানিকপুর সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কের পাশে এক যুবককে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থলে ভিড় জমে যায়। খবর দেওয়া হয় সুতি থানার পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুরে পাঠানো হয়।

তবে ওই যুবকের মৃত্যু কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি। এটি দুর্ঘটনা, নাকি মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে সুতি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss