E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ঐতিহ্যবাহী বামা কালীর নাচ দেখতে শান্তিপুরে দর্শনার্থীদের ঢল

গত বছরের বড়বাজার চৌরাস্তার বদলে এবার বেজপাড়া মাঠে আয়োজন করা হয় অনুষ্ঠান। বিপুল ভিড় সামলাতে ব্যস্ত থাকতে হয় পুলিশ প্রশাসনকে
শান্তিপুরের বেজপাড়া মাঠে ঐতিহ্যবাহী বামা কালীর নাচ দেখতে দর্শনার্থীদের ভিড়
শান্তিপুরের বেজপাড়া মাঠে ঐতিহ্যবাহী বামা কালীর নাচ দেখতে দর্শনার্থীদের ভিড়

নদিয়া: নদিয়ার শান্তিপুরে ঐতিহ্যবাহী বামা কালীর নাচ দেখতে উপচে পড়ল দর্শনার্থীদের ভিড়।

 নদিয়ার শান্তিপুরের বেজপাড়া মাঠে বামা কালীর ঐতিহ্যবাহী নাচের অনুষ্ঠান
নদিয়ার শান্তিপুরের বেজপাড়া মাঠে বামা কালীর ঐতিহ্যবাহী নাচের অনুষ্ঠান

 

 

 

 

 

প্রতিবছরই এই বিশেষ নাচের আকর্ষণে শান্তিপুরে দূরদূরান্ত থেকে বহু মানুষের সমাগম হয়।

এ বছরও তার ব্যতিক্রম ঘটেনি। ধুমধাম ও উৎসাহের সঙ্গে আয়োজন করা হয় বামা কালীর ঐতিহ্যবাহী নাচের অনুষ্ঠান।

চোরবাগানের ঘটনার কথা মাথায় রেখেই এ বছর বামা কালীর নাচের স্থান পরিবর্তন করা হয়। গত বছর শান্তিপুরের বড়বাজার চৌরাস্তা এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলেও, বিপুল দর্শনার্থীর ভিড়ের কথা বিবেচনা করে এবার স্থান নির্ধারণ করা হয় শান্তিপুরের বেজপাড়া মাঠে।

অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই দর্শনার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বামা কালীর নাচ দেখতে মাঠে নামে মানুষের ঢল।

ভিড় এতটাই বেশি ছিল যে পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা অসংখ্য মানুষ এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান উপভোগ করতে ভিড় জমান।

সব মিলিয়ে, স্থান পরিবর্তন হলেও বামা কালীর নাচকে ঘিরে মানুষের উন্মাদনায় কোনও খামতি ছিল না।

শান্তিপুরের এই প্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতির সাক্ষী থাকলেন হাজার হাজার দর্শনার্থী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss