মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সামাজিক মাধ্যমে অবমাননাকর মন্তব্যের অভিযোগ! সাসপেন্ড কলকাতা পুলিশের ইন্সপেক্টর ইকলাখ আমেদ
কলকাতা: সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সাসপেন্ড হলেন কলকাতা পুলিশের এক ইন্সপেক্টর। অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম ইকলাখ আমেদ। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতেই এই সাসপেনশনের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।


