E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

নাবালিকা খুন ও ধর্ষণের অভিযুক্তকে ধরতে গিয়ে এনকাউন্টার! পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু দিলীপ রায়ের

পারারপুকুর ঘাট এলাকায় ভোরে পুলিশের বিশেষ দলের অভিযানের সময় গুলির লড়াই। আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দিলীপ রায়কে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা
বাংলা-বিহার সীমান্তের পারারপুকুর ঘাট এলাকায় পুলিশের অভিযানে গুলির লড়াইয়ের ঘটনা
বাংলা-বিহার সীমান্তের পারারপুকুর ঘাট এলাকায় পুলিশের অভিযানে গুলির লড়াইয়ের ঘটনা

রায়গঞ্জ: নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের সঙ্গে গুলির লড়াই।

পুলিশের পাল্টা গুলিতে মৃত্যু হল অভিযুক্ত দিলীপ রায়ের। সোমবার ভোরে বাংলা-বিহার সীমান্তবর্তী পারারপুকুর ঘাট এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার এক নাবালিকাকে খুন ও ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দিলীপ রায়ের খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

গোপন সূত্রে তার অবস্থান সম্পর্কে খবর পাওয়ার পর রায়গঞ্জ থানার পুলিশের একটি বিশেষ দল বাংলা-বিহার সীমান্তবর্তী পারারপুকুর ঘাট এলাকায় অভিযান চালায়।

অভিযোগ, পুলিশের গাড়ি ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দিলীপ রায়।

অভিযুক্তের গুলিতে পুলিশের গাড়ির টায়ার-সহ একাধিক জায়গায় গুলি লাগে। পরিস্থিতি সামাল দিতে ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে গুরুতর জখম হয় দিলীপ।

এরপর আহত অবস্থায় তাকে দ্রুত রায়গঞ্জ সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে বাংলা-বিহার সীমান্তবর্তী এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। কীভাবে এই গুলির লড়াইয়ের ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss