E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

শালবনী জমি দুর্নীতি মামলায় ঘটনাস্থলে সিআইডি! প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে নিয়ে জমি পরিদর্শন

সরকারি জমিকে রায়তি জমি হিসেবে দেখিয়ে জাল দলিল তৈরি ও বিক্রির অভিযোগের তদন্তে সীতারামপুর মৌজায় পৌঁছন সিআইডি আধিকারিকরা
শালবনী জমি দুর্নীতি মামলায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন সিআইডির
শালবনী জমি দুর্নীতি মামলায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন সিআইডির

শালবনী: শালবনী জমি দুর্নীতি মামলার তদন্তে এবার ঘটনাস্থলে সিআইডি আধিকারিকরা। মামলায় অভিযুক্ত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরাকে সঙ্গে নিয়ে শালবনীর সীতারামপুর মৌজায় জমি পরিদর্শন করলেন তদন্তকারীরা। এদিন সকালে বিশাল পুলিশ বাহিনীর নিরাপত্তা ও ঘেরাটোপে তাঁকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়।

 শালবনীর সীতারামপুর মৌজায় জমি দুর্নীতি মামলার তদন্তে সিআইডি আধিকারিকদের জমি পরিদর্শন
শালবনীর সীতারামপুর মৌজায় জমি দুর্নীতি মামলার তদন্তে সিআইডি আধিকারিকদের জমি পরিদর্শন

 

 

 

 

 

 

অভিযোগ, সীতারামপুর মৌজায় একাধিক সরকারি জমিকে রায়তি জমি হিসেবে দেখিয়ে জাল দলিল তৈরি করা হয় এবং পরবর্তীতে সেই জমি বিক্রি করা হয়।

এই জমি সংক্রান্ত আর্থিক অনিয়ম ও টাকা আত্মসাতের অভিযোগের তদন্তেই এদিন সুজয় হাজরাকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছন সিআইডি আধিকারিকরা।

কোন কোন জমিকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে, সেগুলি তাঁকে ঘুরিয়ে দেখানো হয়।

পাশাপাশি, কীভাবে জমিগুলি বিক্রি করা হয়েছে ও এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত থাকতে পারেন, সে বিষয়েও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে।

এদিনের জমি পরিদর্শন ও জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে শালবনী জমি দুর্নীতি মামলার তদন্তে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss