E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

অমৃতসর-এনজেপি কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন! পুড়ে ছাই অন্তত চারটি কামরা, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, আতঙ্কে যাত্রীরা

শুক্রবার দুপুরে ১২৫০৮ নম্বর ট্রেনের চারটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে। যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে, তদন্ত শুরু করেছে রেল
পঞ্জাবের রাজপুরার কাছে কর্মভূমি এক্সপ্রেসের কামরায় আগুন, ধোঁয়ায় ঢেকে যায় এলাকা
পঞ্জাবের রাজপুরার কাছে কর্মভূমি এক্সপ্রেসের কামরায় আগুন, ধোঁয়ায় ঢেকে যায় এলাকা

পঞ্জাব: অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

শুক্রবার ট্রেন নম্বর ১২৫০৮- এর একাধিক কামরায় আগুন লাগাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।

পঞ্জাবের রাজপুরার কাছে কর্মভূমি এক্সপ্রেসের কামরায় আগুন, ধোঁয়ায় ঢেকে যায় এলাকা
পঞ্জাবের রাজপুরার কাছে কর্মভূমি এক্সপ্রেসের কামরায় আগুন, ধোঁয়ায় ঢেকে যায় এলাকা

 

 

 

 

 

কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। প্রাথমিক খবর অনুযায়ী, আগুনে অন্তত চারটি কামরা পুড়ে গিয়েছে।

জানা গিয়েছে, অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল কর্মভূমি এক্সপ্রেস।

পঞ্জাবের রাজপুরা স্টেশনের কাছে সরাই বাঞ্জারা এলাকায় আচমকাই ট্রেনের একটি কামরায় আগুন লাগে।

মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও তিনটি কামরায়। পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতেই যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একাধিক ইঞ্জিন এবং রেলের আধিকারিকেরা।

বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রাণহানির খবর নেই।

কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss