E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

কার্তিক মহারাজের হাত ধরে পাণ্ডুয়ার নিউ স্টার ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষের শ্যামাপূজার উদ্বোধন, শোভাযাত্রায় সামিল সুবীর নাগ

৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ আয়োজন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, বিধায়ক তুষার মজুমদার-সহ বিশিষ্ট ব্যক্তিরা
পাণ্ডুয়ার নিউ স্টার ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষের শ্যামাপুজোর উদ্বোধনে কার্তিক মহারাজ এবং শোভাযাত্রায় বিধায়ক সুবীর নাগ
পাণ্ডুয়ার নিউ স্টার ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষের শ্যামাপুজোর উদ্বোধনে কার্তিক মহারাজ এবং শোভাযাত্রায় বিধায়ক সুবীর নাগ

পাণ্ডুয়া: পাণ্ডুয়া স্টেশন রোডের নিউ স্টার ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত শ্রী শ্রী শ্যামাপূজার শুভ উদ্বোধন করলেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ (কার্তিক মহারাজ)। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এদিন ক্লাব প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। পাশাপাশি ক্লাবের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রাতেও অংশগ্রহণ করেন চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বামী রমেশ মহারাজ, পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, ক্লাবের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।

নিউ স্টার ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে এবারের শ্যামাপূজাকে ঘিরে বিশেষ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বর্ণাঢ্য শোভাযাত্রায় বহু মানুষের অংশগ্রহণে উৎসবের আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এদিন সুবীর নাগ ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করেন এবং নিউ স্টার ক্লাবের সুবর্ণজয়ন্তী বর্ষের সার্বিক সাফল্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss