E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ফুলবাগানের ক্যালকাটা জুট মিলে আগুন! পাটের গোডাউনে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পাটের গোডাউনে আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে
ফুলবাগানের ক্যালকাটা জুট মিলে পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের পর দমকলের উদ্ধার ও আগুন নেভানোর কাজ
ফুলবাগানের ক্যালকাটা জুট মিলে পাটের গোডাউনে অগ্নিকাণ্ডের পর দমকলের উদ্ধার ও আগুন নেভানোর কাজ

কলকাতা: কলকাতার ফুলবাগানে ক্যালকাটা জুট মিলে পাটের গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টা নাগাদ আচমকাই গোডাউনে আগুন লাগে।

মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৮টি ইঞ্জিন। প্রায় পাঁচ ঘণ্টার দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকলকর্মীরা। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালানো হয়।

অনুমান, অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত, তা এখনও স্পষ্ট নয়।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের প্রয়োজন রয়েছে। স্বস্তির বিষয়, এই অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss