
পূর্ব মেদিনীপুর: পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অন্তর্গত কামারদা এলাকায় হলদিয়া – মেছেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। কলকাতাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্যাঙ্কারের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন একাধিক বাসযাত্রী।
দুর্ঘটনার পরেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। আহত যাত্রীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে কামারদা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


