E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বিধানসভা ভবনের শৌচাগার থেকে কর্মীর নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য কলকাতায়

কলকাতার বিধানসভা ভবনের একটি শৌচাগার থেকে ক্যান্টিন কর্মী উমেশচন্দ্র দাসের দেহ উদ্ধার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ
বিধানসভা ভবনের শৌচাগার থেকে কর্মীর নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য কলকাতায়
বিধানসভা ভবনের শৌচাগার থেকে কর্মীর নিথর দেহ উদ্ধার, চাঞ্চল্য কলকাতায়

 

কলকাতা: সোমবার সকালে বিধানসভা ভবনের ভিতরে এক ব্যক্তির নিথর দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম উমেশচন্দ্র দাস।

তিনি বিধানসভা ভবনের ক্যান্টিন কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। সোমবার সকালে বিধানসভা ভবনের একটি শৌচাগারে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে পুলিশ। ইতিমধ্যেই এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। কী কারণে তাঁর মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়।

মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। পাশাপাশি, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss