
রায়গঞ্জ: রায়গঞ্জে AIIMS হাসপাতাল গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী, সাংসদ ও মন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাল দেবপুরী পরিবার।
রায়গঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
এই উদ্যোগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ কার্তিক পাল ও মন্ত্রী কৌশিক চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁরা।
এদিন দেবপুরী পরিবারের মহিলারা একত্রিত হয়ে দেবাদিদেব মহাদেবের বিগ্রহের সামনে ধুনুচি নৃত্যের মাধ্যমে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন। পাশাপাশি পরিবারের সদস্যরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে AIIMS হাসপাতাল গড়ার উদ্যোগকে স্বাগত জানান।
দেবপুরী পরিবারের সদস্যদের আশা, রায়গঞ্জে AIIMS হাসপাতাল গড়ে উঠলে উত্তর দিনাজপুর-সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার মানুষ উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার সুযোগ পাবেন। এর ফলে জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এই উদ্যোগ।
বিজয়ার শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী, সাংসদ ও মন্ত্রীকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানান দেবপুরী পরিবারের সদস্যরা।
পাশাপাশি রায়গঞ্জের উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবার প্রসারে এই উদ্যোগের জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের সকলে।


