E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

আধার কার্ডের কুপন নিতে ক্রীড়াবিদদের মতোই দৌড় আমজনতার! মুখ্য ডাকঘরের বাইরে ভোররাত থেকে হাজার হাজার মানুষের ভিড়

আধার পরিষেবার কুপন সংগ্রহ করতে ভোররাত থেকেই মুখ্য ডাকঘরের বাইরে দীর্ঘ লাইন। ভিড় সামলাতে সক্রিয় পুলিশ প্রশাসন
আধার সংক্রান্ত পরিষেবার কুপন সংগ্রহ করতে জলপাইগুড়ি মুখ্য ডাকঘরের বাইরে সাধারণ মানুষের দীর্ঘ লাইন
আধার সংক্রান্ত পরিষেবার কুপন সংগ্রহ করতে জলপাইগুড়ি মুখ্য ডাকঘরের বাইরে সাধারণ মানুষের দীর্ঘ লাইন

জলপাইগুড়ি: আধার কার্ড তৈরি থেকে শুরু করে বিভিন্ন ভুল সংশোধনের জন্য কুপন সংগ্রহ করতে গিয়ে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গেল জলপাইগুড়িতে।

শনিবার পূর্বনির্ধারিত দিন অনুযায়ী জলপাইগুড়ি মুখ্য ডাকঘর থেকে আধার সংক্রান্ত বিভিন্ন পরিষেবার জন্য কুপন দেওয়ার ব্যবস্থা করা হয়।

আর সেই কুপন সংগ্রহ করতেই ভোররাত থেকে মুখ্য ডাকঘরের বাইরে জমায়েত হন হাজার হাজার মানুষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে উপভোক্তাদের ভিড়। দীর্ঘ থেকে দীর্ঘতর হয় লাইনের দৈর্ঘ্য। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, সীমান্ত শহর হলদিবাড়ি থেকে নিউ জলপাইগুড়িগামী প্যাসেঞ্জার ট্রেন শহরে পৌঁছতেই ট্রেন থেকে নামা বহু যাত্রীকে রীতিমতো দৌড়ে মুখ্য ডাকঘরের দিকে যেতে দেখা যায়। কুপন সংগ্রহের তাড়নায় আমজনতার এই দৌড় যেন ক্রীড়াবিদদের দৌড়কেও মনে করিয়ে দেয়।

অন্যদিকে, বিপুল সংখ্যক মানুষের ভিড় সামাল দিতে সকাল থেকেই সক্রিয় থাকে পুলিশ প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশেষ পুলিশ বাহিনী।

সাধারণ মানুষের ভিড় নিয়ন্ত্রণের পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখার দিকেও নজর রাখে পুলিশ।

আধার কার্ড তৈরি ও সংশোধনের মতো গুরুত্বপূর্ণ পরিষেবা পেতে সাধারণ মানুষকে যেভাবে ভোররাত থেকে লাইনে দাঁড়াতে হচ্ছে, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পরিষেবা পাওয়ার প্রক্রিয়া নিয়ে। দ্রুত ও সহজে আধার সংক্রান্ত পরিষেবা পাওয়ার আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও কুপন সংগ্রহের জন্য কার্যত লড়াই করতে হচ্ছে সাধারণ মানুষকে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss