E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

চোর ধরিয়ে দেওয়ার ‘প্রতিশোধ’! আগুনে পুড়ে ছাই ৩৫টি কালীপ্রতিমা কালীপুজোর আগে মাথায় হাত প্রতিমাশিল্পীর, ভস্মীভূত কারখানা ও একাধিক সম্পত্তি

বর্ধমানের ছোটনীলপুরের সুভাষপাড়ায় প্রতিমা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে গিয়েছে ৩৫টি কালীপ্রতিমা ও একাধিক সামগ্রী। চোর ধরিয়ে দেওয়ার জেরে প্রতিশোধ নিতে আগুন লাগানোর অভিযোগ, তদন্তে পুলিশ।
বর্ধমানের ছোটনীলপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কালীপ্রতিমা তৈরির কারখানা, ক্ষতির মুখে প্রতিমাশিল্পী পরিবার
বর্ধমানের ছোটনীলপুরে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কালীপ্রতিমা তৈরির কারখানা, ক্ষতির মুখে প্রতিমাশিল্পী পরিবার

বর্ধমান: চোরকে পুলিশের হাতে তুলে দেওয়ার জেরে প্রতিশোধ নিতে প্রতিমা তৈরির কারখানায় আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার ভোরে বর্ধমানের ছোটনীলপুরের সুভাষপাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে একাধিক কালীপ্রতিমা, প্রতিমা তৈরির সরঞ্জাম ও কাঁচামাল। পাশাপাশি ভস্মীভূত হয়েছে একটি গাড়ি ও এসির পাইপ-সহ অন্যান্য সম্পত্তি। কালীপুজোর আগে এমন ঘটনায় চরম বিপাকে পড়েছেন প্রতিমাশিল্পী সুবোধ দাস ও তাঁর পরিবার। ক্ষতিগ্রস্ত শিল্পীর ছেলে আবীর দাসের অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাঁদের এলাকায় ও গ্রিল কারখানায় চুরির ঘটনা ঘটছিল। মঙ্গলবার ভোর আনুমানিক ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে এলাকাবাসী একটি টোটো-সহ এক সন্দেহভাজন চোরকে হাতেনাতে ধরে ফেলেন। পরে পুলিশ ও ওই ব্যক্তির পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাঁকে থানায় নিয়ে যান। অভিযোগ, চোরকে পুলিশের হাতে তুলে দেওয়া ও টোটোটি আটকে রাখার ঘটনায় ক্ষুব্ধ হয়ে দুষ্কৃতীরা প্রতিশোধ নিতে মঙ্গলবার গভীর রাতে, আনুমানিক আড়াইটে থেকে পৌনে তিনটের মধ্যে, প্রতিমা তৈরির কারখানায় আগুন লাগিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তা নেভানোর কাজে হাত লাগান। প্রায় দু’ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে চারটে থেকে পাঁচটার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে সব শেষ। সামনেই কালীপুজো। এই উপলক্ষে কারখানায় প্রায় ২৫ থেকে ৩৫টি কালীপ্রতিমা তৈরির কাজ চলছিল। বিভিন্ন বড় ক্লাব ও পুজো কমিটির জন্য তৈরি হচ্ছিল প্রতিমাগুলি। আগুনে সমস্ত প্রতিমা ও কাঁচামাল পুড়ে যাওয়ায় কার্যত পথে বসার আশঙ্কায় শিল্পী পরিবার। ঘটনায় ভেঙে পড়েছেন প্রতিমাশিল্পী সুবোধ দাস। তাঁর ছেলে আবীর দাস জানান, সমস্ত কাজ নষ্ট হয়ে যাওয়ায় গ্রাহকদের কাছ থেকে নেওয়া অগ্রিম টাকা ফেরত দেওয়ার চাপ তৈরি হয়েছে। এত অল্প সময়ের মধ্যে নতুন করে প্রতিমা তৈরি করে বরাত পূরণ করাও কার্যত অসম্ভব। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি পেশাগতভাবেও বড় ধাক্কার মুখে পড়েছেন তাঁরা। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। কারা এই অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কালীপুজোর মুখে এই ঘটনায় এলাকায় উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss