E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বিদ্যুৎ বিল জমার ভুয়ো লিঙ্কে প্রতারণা, অবসরপ্রাপ্ত নবান্নকর্মীর অ্যাকাউন্ট থেকে উধাও ১ লক্ষ টাকা

বিদ্যুৎ বিল বকেয়া থাকার ফোন পেয়ে হোয়াটসঅ্যাপের লিঙ্কে ঢুকে প্রতারণার শিকার অবসরপ্রাপ্ত নবান্নকর্মী। দুর্গাপুরে অ্যাকাউন্ট থেকে উধাও এক লক্ষ টাকা

দুর্গাপুর:বিদ্যুৎ বিল বকেয়া থাকার কথা বলে ফোন, তার পর হোয়াটসঅ্যাপে পাঠানো লিঙ্ক। সেই লিঙ্কে ঢুকে অনলাইনে বিল মেটানোর চেষ্টা করতে গিয়েই সাইবার প্রতারণার শিকার হলেন নবান্নের এক অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় এক লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর দুর্গাপুর সাইবার থানার দ্বারস্থ হয়েছেন সমীর দত্ত নামে ওই ব্যক্তি।

অভিযোগ অনুযায়ী, সমীরবাবুর আদি বাড়ি বাঁকুড়ার ঝাঁটিপাহাড়িতে। কর্মসূত্রে নবান্নের বিভিন্ন দফতরে কাজ করেছেন তিনি। ২০২১ সালে অবসর নেওয়ার পর দুর্গাপুরে পেয়িং গেস্ট হিসেবে থাকছিলেন। ভিড়িঙ্গির একটি ব্যাঙ্কে তাঁর অ্যাকাউন্ট রয়েছে।

সমীরবাবুর দাবি, সোমবার দুপুরে তাঁর মোবাইলে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। প্রথমবার ফোন ধরতে না পারলেও পরে ফের কল আসে। ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয়, তাঁর বিদ্যুতের বিল জমা পড়েনি। দ্রুত বকেয়া বিল মিটিয়ে দেওয়ার কথাও বলা হয়। এর পরই হোয়াটসঅ্যাপে একটি লিঙ্ক পাঠানো হয় তাঁকে।

ওই লিঙ্কে প্রবেশ করে অনলাইনে বিল জমা দেওয়ার চেষ্টা করতেই বিপত্তি ঘটে বলে অভিযোগ। সমীরবাবুর বক্তব্য, সেই সময় তাঁর মোবাইলে একটি ভিডিও কল চালু হয়ে যায়। স্ক্রিনে নিজের ছবি ছাড়া অন্য কাউকে দেখতে পাচ্ছিলেন না তিনি। একই সঙ্গে ফোনের নিয়ন্ত্রণও তাঁর হাতে থাকছিল না। এর মধ্যেই গুগল পে-তে লেনদেনের শব্দ শুনতে পান। কিছুক্ষণের মধ্যেই ফোনটি কার্যত অচল হয়ে পড়ে। পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরীক্ষা করে তিনি জানতে পারেন, সেখান থেকে এক লক্ষ টাকা তুলে নেওয়া হয়েছে।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে দ্রুত ব্যাঙ্কে গিয়ে অ্যাকাউন্ট লক করান সমীরবাবু। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ জানান। খোয়া যাওয়া টাকা ফেরত পাওয়ার আবেদন জানিয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর সাইবার পুলিশ।

সতর্কতা: বিদ্যুৎ বিল বকেয়া বা সংযোগ বিচ্ছিন্ন করার কথা বলে অচেনা নম্বর থেকে ফোন এলে সতর্ক থাকুন। হোয়াটসঅ্যাপে পাঠানো অপরিচিত লিঙ্কে প্রবেশ করবেন না এবং কোনও অজানা অ্যাপ ইনস্টল করবেন না।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss