E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

কাজ থেকে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু যুবকের, আটক চালক

নদিয়া: কাজ সেরে বাড়ি ফেরার পথে দ্রুতগতির চারচাকা গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম বিল্লাল শেখ। ঘটনাটি ঘটেছে নদিয়ার নাকাশিপাড়া থানা এলাকার তৃণপোতা গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো কাজ সেরে বাড়ি ফিরছিলেন বিল্লাল। সেই সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় গুরুতর জখম হন তিনি। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে বেথুয়াডহরি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার পর ঘাতক গাড়ি ও চালককে আটক করেছে নাকাশিপাড়া থানার পুলিশ। কী কারণে এই দুর্ঘটনা ঘটল, গাড়ির চালকের অসাবধানতা নাকি যান্ত্রিক ত্রুটি—তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss