E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দীপাবলীর আগেই আলোর উৎসবে মায়াপুর ইসকন! শত শত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দামোদরের আরাধনায় দেশি-বিদেশি ভক্তরা

নদিয়া: দীপাবলীর আগেই আলোর উৎসবে সেজে উঠেছে নদিয়ার মায়াপুর ইসকন মন্দির। শত শত ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দামোদর রূপের আরাধনায় মেতে উঠেছেন দেশি-বিদেশি ভক্তরা। সন্ধ্যা নামতেই মায়াপুরের চন্দ্রোদয় মন্দিরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ভক্তিময় পরিবেশে চলছে দামোদর অষ্টকম পাঠ ও দীপদান উৎসব।

কার্তিক মাসের কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু হওয়া এই বিশেষ উৎসব চলবে আগামী রাস পূর্ণিমা পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরে সন্ধ্যারতির পর ভক্তরা দামোদর অষ্টকম পাঠ করেন।

পাশাপাশি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে নিবেদন করেন দীপ। ভক্তদের বিশ্বাস, এই দীপদান ভগবানের প্রীতি লাভ এবং সকলের মঙ্গল কামনার এক বিশেষ মাধ্যম।

শুধু মায়াপুরেই নয়, দামোদর মাস উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থিত ইসকন মন্দিরগুলিতেও চলছে এই বিশেষ দীপদান উৎসব। প্রতিদিন সন্ধ্যায় দেশ-বিদেশের অসংখ্য ভক্ত এই উৎসবে অংশগ্রহণ করে ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে প্রদীপ নিবেদন করছেন।

অন্ধকার দূর করে আলোর বার্তা ছড়িয়ে দেওয়া ও ভগবানের কৃপা লাভের আশায় এই উৎসবকে ঘিরে মায়াপুরে তৈরি হয়েছে এক অনন্য আধ্যাত্মিক পরিবেশ। দীপাবলীর আগেই শত শত প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠেছে মায়াপুর ইসকন মন্দির চত্বর।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss