E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

মেঘালয় থেকে কেরলম যাওয়ার পথে ট্রেনেই ধরা দুই বাংলাদেশি মহিলা

এনজেপি স্টেশনে শিলিগুড়ি জিআরপি ও এনজেপি জিআরপির যৌথ অভিযান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেপ্তার

শিলিগুড়ি: মেঘালয় থেকে কেরলম যাওয়ার পথে ট্রেন থেকে গ্রেপ্তার হলেন দুই বাংলাদেশি মহিলা। নিউ জলপাইগুড়ি (এনজেপি) স্টেশনে শিলিগুড়ি জিআরপির স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) এবং এনজেপি জিআরপির যৌথ অভিযানে তাঁদের আটক করা হয়। পরে ভারতে প্রবেশের বৈধ নথি দেখাতে না পারার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।

ধৃতদের নাম রাবিয়া আক্তার ও শিউলি আক্তার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’জনেরই বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জ এলাকায়। তাঁরা বেঙ্গালুরুমুখী একটি ট্রেনের সাধারণ কামরায় যাত্রা করছিলেন। গোপন সূত্রে তাঁদের যাতায়াতের খবর পেয়ে যৌথ বাহিনী ট্রেনে অভিযান চালায়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদের সময় তাঁদের কাছে ভারতে প্রবেশের বৈধ নথি চাওয়া হলে তাঁরা কোনও কাগজপত্র দেখাতে পারেননি। এরপরই তাঁদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তাঁরা কেরলের উদ্দেশে রওনা হয়েছিলেন।

কীভাবে তাঁরা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন, তাঁদের যাত্রার পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছেন কি না, সেই দিকটিও তদন্তের আওতায় রয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss