E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ভয়াবহ আগুনে সর্বস্বান্ত আট পরিবার, পুড়ে ছাই ঘরবাড়ি ও সঞ্চিত টাকা

ভাগমোহা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতি গবাদি পশু ও আসবাবপত্রেরও, মাথার ছাদ হারিয়ে বিপাকে বাসিন্দারা

ইসলামপুর: রাতারাতি আগুনের গ্রাসে শেষ হয়ে গেল দীর্ঘদিনের সঞ্চয়, ঘরবাড়ি ও সংসারের সম্বল। উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার আগডিমটিখুন্তি অঞ্চলের ভাগমোহা গ্রামের আটটি পরিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়েছে। ঘরবাড়ি, আসবাবপত্র, গবাদি পশু এবং জমিয়ে রাখা টাকা সবই পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। মাথা গোঁজার আশ্রয়টুকু হারিয়ে এখন চরম অনিশ্চয়তার মুখে ক্ষতিগ্রস্ত পরিবারগুলি।

সোমবার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন কীভাবে ছড়াল, তা এখনও স্পষ্ট নয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আবর্জনা ফেলার জায়গা থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে এই বিষয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য মেলেনি।

আগুন ছড়িয়ে পড়তেই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন গ্রামের বাসিন্দারা। মোটর ও পাম্প সেটের সাহায্যে আগুন নেভানোর চেষ্টা করেন তাঁরা। পরে ইসলামপুর থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পাটাগড়া পুলিশ ফাঁড়ির পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে গ্রামে যান বিজেপি নেতা বুধু মোহাম্মদ ও গৌরীশংকর ঠাকুর। বুধু মোহাম্মদ জানান, আগুনে পরিবারগুলির ঘরবাড়ি-সহ সমস্ত কিছু পুড়ে গিয়েছে। বর্তমানে তাঁদের মাথা গোঁজার মতো আশ্রয়ও নেই।

প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ এখনও জানা যায়নি। কীভাবে আগুন লাগল, কতটা ক্ষতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পুনর্বাসন ও আর্থিক সহায়তার ব্যবস্থা কী হবে, তা নিয়ে এখন প্রশ্ন উঠছে। সর্বস্ব হারানো আটটি পরিবারের পাশে দাঁড়িয়ে দ্রুত সরকারি সাহায্যের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss