E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

‘“মোদী কা বাপ ভি যায়েগা’, পটনার সভায় খাড়্গের মন্তব্য ঘিরে বিতর্ক

কালো টাকা ফেরানো ও বছরে দু’কোটি চাকরির প্রতিশ্রুতি নিয়েও প্রধানমন্ত্রীকে নিশানা কংগ্রেস সভাপতির; শ্রীকৃষ্ণ সিংহের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য ঘিরে শোরগোল
পটনায় সভামঞ্চে খাড়গের মন্তব্য ঘিরে হইচই

পটনা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। রবিবার বিহারের পটনায় ড. শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এক ব্যক্তির মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি বলেন, “ ‘“মোদী কা বাপ ভি যায়েগা” তাঁর এই মন্তব্য ঘিরে সভাস্থলে শোরগোল শুরু হয়।

অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি বলেন, প্রধানমন্ত্রী মোদী কোথাও যাবেন না। তারই জবাবে খাড়্গে ওই মন্তব্য করেন বলে জানা গিয়েছে। তবে বিতর্কিত এই উক্তিতেই থেমে থাকেননি কংগ্রেস সভাপতি। প্রধানমন্ত্রীর পুরনো নির্বাচনী প্রতিশ্রুতিগুলি তুলে ধরেও আক্রমণ শানান তিনি।

খাড়্গের বক্তব্যে উঠে আসে বিদেশ থেকে কালো টাকা ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রসঙ্গ। তাঁর দাবি, প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রথম ১০০ দিনের মধ্যে বিদেশে থাকা কালো টাকা দেশে ফিরিয়ে আনা হবে। সেই প্রতিশ্রুতির কী হল, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বছরে দু’কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতির প্রসঙ্গ টেনে খাড়্গে সভায় উপস্থিত মানুষের উদ্দেশে প্রশ্ন করেন, সেই প্রতিশ্রুতি অনুযায়ী কেউ কি চাকরি পেয়েছেন?

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও বাস্তব পরিস্থিতির মধ্যে ফারাক রয়েছে। এই অভিযোগ তুলে কেন্দ্রের সরকারকে নিশানা করেন কংগ্রেস সভাপতি। তাঁর বক্তব্যের মূল সুর ছিল, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির জবাব সরকারকে দিতে হবে।

ড. শ্রীকৃষ্ণ সিংহের ১৩৯তম জন্মবার্ষিকী উপলক্ষে পটনার বাপু সভাগারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিহারের প্রথম মুখ্যমন্ত্রী শ্রীকৃষ্ণ সিংহের স্মরণে আয়োজিত অনুষ্ঠানটি এ দিন খাড়্গের রাজনৈতিক আক্রমণ এবং প্রধানমন্ত্রীকে নিয়ে তাঁর মন্তব্যের জেরে বিশেষভাবে আলোচনায় উঠে আসে।

একদিকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ, অন্যদিকে প্রকাশ্য মঞ্চে ব্যবহৃত ভাষা। দুই বিষয় ঘিরেই রাজনৈতিক বিতর্কের অবকাশ তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss