
আজ রবিবার পুড়শুড়া বিধানসভা এলাকার কনকপুর ৫ স্টার বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত পবিত্র শ্রীশ্রী শ্যামাপুজোর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।
এদিন পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মা শ্যামার কাছে সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি পুজো উদ্যোক্তা, ক্লাবের সদস্য এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিধায়ক বিমান ঘোষ জানান, মা শ্যামার আশীর্বাদে সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠুক। শ্রীশ্রী শ্যামাপুজো উপলক্ষে তিনি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পুজোকে কেন্দ্র করে এদিন কনকপুর ৫ স্টার বয়েজ ক্লাব প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়।


