E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজসোমবার, নভেম্বর ২৩, ২০২৬
Jalsha Ghar

নবান্নের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক গাড়িতে বাসের ধাক্কা, আহত বাইকারোহী ও সিভিক ভলান্টিয়ার-সহ ২

ছবি: সংগৃহীত

হাওড়া, ২৩ নভেম্বর: অফিস টাইমে নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর সংযোগকারী রাস্তায় দুর্ঘটনায় পড়ল যাত্রীবোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুটি বাইক, একটি মারুতি গাড়ি এবং রাস্তার পাশে থাকা সিগন্যাল পোস্টে ধাক্কা মারে বাসটি। দুর্ঘটনায় এক বাইকারোহী ও কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ার-সহ দু’জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাতরাগাছি থেকে বারাসতের দিকে যাচ্ছিল বাসটি। নবান্নের কাছে একটি বাঁকে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। এরপর সামনে থাকা দুটি বাইক ও একটি মারুতি গাড়িতে সজোরে ধাক্কা মারে বাসটি। সেখানেই থামেনি বাসের গতি, রাস্তার পাশে থাকা একটি সিগন্যাল পোস্টেও ধাক্কা লাগে।

দুর্ঘটনার জেরে ব্যস্ত সময়ে ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। আহত দু’জনকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।

এদিকে, দুর্ঘটনার পর থেকেই বাসচালক পলাতক বলে জানা গিয়েছে। পরে ব্রেকডাউন ভ্যান এনে দুর্ঘটনাগ্রস্ত বাসটিকে রাস্তা থেকে সরানো হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্যোগী হয় পুলিশ।

কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। দুর্ঘটনার সময় বাসটির গতি কত ছিল এবং যান্ত্রিক কোনও ত্রুটি ছিল কি না, সে বিষয়ে তদন্তের ফল এখনও জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী
সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী ছবি : নিজস্ব

Don't Miss