E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজসোমবার, নভেম্বর ২৩, ২০২৬
Jalsha Ghar

কোর্ট রোডে পড়ে থাকা ব্যাগ ঘিরে আতঙ্ক, ছুটে এল বম্ব স্কোয়াড! তল্লাশিতে মিলল মদের বোতল ও নথিপত্র

ঝাড়গ্রাম
ছবি: সংগৃহীত

দেবেন তেওয়ারী, ঝাড়গ্রাম: শহরের ব্যস্ত কোর্ট রোডে রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগকে ঘিরে সোমবার সকাল থেকে ছড়াল আতঙ্ক। ব্যাগের ভিতরে বিস্ফোরক থাকতে পারে, এমন আশঙ্কায় খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াডের সদস্যরা। নিরাপত্তার স্বার্থে এলাকায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়। পরে ব্যাগটি পরীক্ষা করে তার ভিতর থেকে মেলে মদের বোতল, টুথব্রাশ ও বেশ কিছু নথিপত্র। কোনও বিস্ফোরক সামগ্রী পাওয়া যায়নি বলে জানা গিয়েছে।

ঝাড়গ্রাম
ছবি: সংগৃহীত

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত রাত থেকেই ব্যাগটি রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছিলেন কয়েকজন বাসিন্দা। দীর্ঘক্ষণ সেটি একই জায়গায় পড়ে থাকায় সন্দেহ বাড়ে। ব্যাগের ভিতরে কী রয়েছে, তা নিয়ে তৈরি হয় নানা জল্পনা। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন উৎসুক মানুষজন।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সতর্কতার সঙ্গে ব্যাগটি উদ্ধার করা হয়। এরপর শহর থেকে দূরে একটি নির্জন জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালান বম্ব স্কোয়াডের সদস্যরা। ব্যাগ খুলে তল্লাশি করতেই বেরিয়ে আসে মদের বোতল, টুথব্রাশ, কয়েকটি নথিপত্র-সহ অন্যান্য সামগ্রী। প্রাথমিকভাবে নথিপত্রের সূত্র ধরে জানা গিয়েছে, ব্যাগটির মালিক বেলবেড়া থানার অন্তর্গত কালিঙ্গা গ্রামের এক ব্যক্তি।

এদিকে, নিরাপত্তার স্বার্থে কোর্ট রোডের সংশ্লিষ্ট এলাকা ঘিরে রাখে পুলিশ। ব্যাগটি পরীক্ষা করে বিস্ফোরক বা বিপজ্জনক কোনও সামগ্রী না মেলায় স্বস্তি ফেরে এলাকায়। পুলিশের দ্রুত পদক্ষেপে বড়সড় আতঙ্কের অবসান হলেও, কীভাবে ব্যাগটি সেখানে এল, তা নিয়ে কৌতূহল রয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী
সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী ছবি : নিজস্ব

Don't Miss