
নয়াদিল্লি: উষ্ণ শুভেচ্ছা ও প্রশংসাসূচক মন্তব্যের জন্য উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের মানুষের আস্থা ও অংশগ্রহণের মধ্য দিয়ে তাঁর জনসেবার যাত্রা আরও শক্তিশালী হয়েছে বলে উল্লেখ করে ‘বিকশিত ভারত’-এর সম্মিলিত লক্ষ্য পূরণে আরও উদ্যমের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি।

বুধবার সমাজমাধ্যম এক্স-এ প্রকাশিত এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভারতের মানুষের আস্থা ও অংশগ্রহণ তাঁর সেবার যাত্রাকে প্রতিটি পদক্ষেপে শক্তিশালী করেছে। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল সম্পর্কে উপ-রাষ্ট্রপতির পর্যবেক্ষণও তাঁকে উৎসাহিত করেছে বলে জানান মোদী।
‘বিকশিত ভারত’-এর সম্মিলিত স্বপ্ন বাস্তবায়নে আরও বেশি উদ্যম নিয়ে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।


