E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজসোমবার, নভেম্বর ২৩, ২০২৬
Jalsha Ghar

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ COP31

COP31
ছবি: সংগৃহীত

স্বস্তিকা অধিকারী, ২৩ নভেম্বর: জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসা এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আর্থিক সহায়তা নিয়ে আন্তর্জাতিক ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হল রাষ্ট্রপুঞ্জের ৩১তম জলবায়ু সম্মেলন (COP31)। তুরস্কের আন্টালিয়ায় আয়োজিত এই সম্মেলন নির্ধারিত সময়ের পর, ২২ নভেম্বর কোনও সার্বিক রাজনৈতিক চুক্তি ছাড়াই শেষ হয়। জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে উন্নত ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে মতপার্থক্যই এই অচলাবস্থার অন্যতম প্রধান কারণ।

COP31
ছবি: সংগৃহীত

সংবাদ সূত্র মারফত জানা গেছে, চূড়ান্ত খসড়া চুক্তিতে জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসার কোনও স্পষ্ট উল্লেখ না থাকায় ইউরোপীয় ইউনিয়ন-সহ ৮০টিরও বেশি দেশ আপত্তি জানায়। অন্যদিকে, সৌদি আরব ও রাশিয়ার মতো দেশগুলি জীবাশ্ম জ্বালানি সংক্রান্ত কড়া বিধিনিষেধের বিরোধিতা করে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়েও মতবিরোধ দেখা দেয়।

এই সম্মেলনে ভারতের অবস্থানও ছিল তাৎপর্যপূর্ণ। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব স্পষ্ট জানান, দেশের উন্নয়ন ও ক্রমবর্ধমান জ্বালানির চাহিদার কথা মাথায় রেখে ভারত জীবাশ্ম জ্বালানির ব্যবহার সম্পূর্ণ বন্ধ করার কোনও প্রস্তাব সমর্থন করবে না। ভারতের মতে, জ্বালানি ব্যবস্থার পরিবর্তন হতে হবে প্রতিটি দেশের নিজস্ব পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী। পাশাপাশি, উন্নত দেশগুলির ঐতিহাসিক কার্বন নিঃসরণের দায় স্বীকার এবং উন্নয়নশীল দেশগুলিকে পর্যাপ্ত আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার দাবিও জানায় নয়াদিল্লি। ভারতের বক্তব্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলার দায়িত্ব উন্নয়নশীল দেশগুলির উপর একতরফাভাবে চাপিয়ে দেওয়া যায় না।

সম্মেলন শেষে ভূপেন্দ্র যাদব জানান, চূড়ান্ত চুক্তিতে ঐকমত্য তৈরি না হওয়ায় ভারত দুঃখিত। তবে ভারত শেষ পর্যন্ত গঠনমূলক আলোচনায় অংশ নিয়েছে। তাঁর মতে, জলবায়ু সংক্রান্ত উচ্চাকাঙ্ক্ষার সঙ্গে অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং উন্নয়নশীল দেশগুলির সক্ষমতা বৃদ্ধির বিষয়গুলিও সমান গুরুত্ব পাওয়া প্রয়োজন।

উল্লেখ্য, ২০০৯ সালে কোপেনহেগেনের COP15-এর পর এই প্রথম কোনও রাষ্ট্রপুঞ্জের জলবায়ু সম্মেলনে মূল রাজনৈতিক চুক্তি সর্বসম্মতভাবে গৃহীত হল না। যদিও সম্মেলনে পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধি, বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীলতা নিয়ে বেশ কিছু উদ্যোগে অগ্রগতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী
সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী ছবি : নিজস্ব

Don't Miss