E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজসোমবার, নভেম্বর ২৩, ২০২৬
Jalsha Ghar

অযোধ্যা থেকে নেপালের জনকপুরে সরাসরি ট্রেন, রামায়ণ সার্কিটে নতুন সংযোগ

ছবি সৌজন্যে : @myogiadityanath / X

ফারজানা ইয়াসমিন, অযোধ্যা :ভারত ও নেপালের মধ্যে ধর্মীয় পর্যটনকে আরও সহজ করে তুলতে চালু হতে চলেছে সরাসরি রেল পরিষেবা। ২৩ নভেম্বর, সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ যৌথভাবে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করবেন সরযূ-কমলা এক্সপ্রেসের। এই ট্রেন অযোধ্যা ও নেপালের জনকপুর ধামকে সরাসরি যুক্ত করবে।

রামায়ণের কাহিনীর সঙ্গে গভীরভাবে জড়িত এই দুই তীর্থস্থানের মধ্যে যোগাযোগ স্থাপনের ফলে পর্যটক ও পুণ্যার্থীদের যাতায়াত আরও সহজ হবে। হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অযোধ্যা ভগবান রামের জন্মস্থান এবং নেপালের জনকপুর দেবী সীতার জন্মস্থান হিসেবে পরিচিত।

প্রায় ৬০৪ কিলোমিটার দীর্ঘ এই রেলপথ অতিক্রম করতে সময় লাগবে আনুমানিক ১৯ ঘণ্টা। ১৭টি কোচের এই ট্রেনে থাকবে আটটি এসি কোচ, সাতটি স্লিপার কোচ এবং দুটি লাগেজ ও জেনারেটর সংক্রান্ত কোচ।

আগামী ২৮ নভেম্বর থেকে শুরু হবে ট্রেনটির নিয়মিত যাত্রী পরিষেবা। সপ্তাহে একদিন অযোধ্যা থেকে এবং একদিন

অযোধ্যা থেকে নেপালের জনকপুরে সরাসরি ট্রেন, রামায়ণ সার্কিটে নতুন সংযোগছবি সৌজন্যে : @myogiadityanath / X
অযোধ্যা থেকে নেপালের জনকপুরে সরাসরি ট্রেন, রামায়ণ সার্কিটে নতুন সংযোগ ছবি সৌজন্যে : @myogiadityanath / X

জনকপুর থেকে ট্রেনটি চলাচল করবে। অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে ছেড়ে মঙ্গলবার নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে জনকপুর ধামে পৌঁছবে ট্রেনটি। ফিরতি পথে শনিবার দুপুর ১টা ১০ মিনিটে জনকপুর থেকে ছেড়ে রবিবার সকাল ৮টা ১০ মিনিটে অযোধ্যায় পৌঁছবে।পথে ট্রেনটির বাণিজ্যিক স্টপেজ থাকবে অযোধ্যা ধাম, মনকাপুর, বস্তি, গোরক্ষপুর, নরকটিয়াগঞ্জ, রক্সৌল, সীতামঢ়ী, শিশো, মধুবনী ও জয়নগরে।

 

এই পরিষেবা চালু হলে উত্তরপ্রদেশ, বিহার এবং নেপালের মধ্যে যাতায়াত আরও সুবিধাজনক হবে। পাশাপাশি রামায়ণ সার্কিটের পর্যটনকেন্দ্রগুলিকে একসূত্রে বাঁধার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পর্যটকদের আনাগোনা বাড়লে সীমান্তবর্তী এলাকার হোটেল, হোমস্টে, পরিবহণ ও স্থানীয় ব্যবসার ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

 

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী
সিঁদুর খেলা ও বরণ পর্বের পর আবেগঘন পরিবেশে মাকে বিদায় জানালেন আরামবাগবাসী ছবি : নিজস্ব

Don't Miss