E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

পুলিশের বড়সড় অভিযান, উদ্ধার প্রায় ২ কেজি ব্রাউন সুগার! গ্রেপ্তার দুই

গোপন সূত্রে খবর পেয়ে জালালপুরে অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার আব্দুল মাজিদ ও রফিকুল ইসলাম
কালিয়াচকের জালালপুরে পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ২ কেজি ব্রাউন সুগার
কালিয়াচকের জালালপুরে পুলিশের অভিযানে উদ্ধার প্রায় ২ কেজি ব্রাউন সুগার

মালদহ: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল কালিয়াচক থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জালালপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ কেজি ব্রাউন সুগার উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম আব্দুল মাজিদ ও রফিকুল ইসলাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা। গোপন সূত্রে মাদক পাচারের খবর পাওয়ার পরই জালালপুর এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। অভিযানে ওই দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। কোথা থেকে এই মাদক আনা হয়েছিল ও কোথায় পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই মাদক পাচার চক্রের জাল কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss