
খানাকুল তথা হুগলি জেলার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব শৈলেন সিনহার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষ। শোকবার্তায় তাঁর পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
শৈলে সিনহা একসময় খানাকুলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীকালে তিনি বিজেপিতে যোগদান করেন। রাজনীতির পাশাপাশি পেশাগত জীবনে তিনি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। অবশেষে গত কয়েক দিন আগে তাঁর জীবনাবসান হয়।
তাঁর অকালপ্রয়াণে খানাকুলের রাজনৈতিক ও সামাজিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। তাঁর মৃত্যুতে পরিচিত মহল ও শুভানুধ্যায়ীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত শৈলেন সিনহার বিদেহী আত্মার শান্তি কামনা করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অনেকে।


