E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

সিঙ্গুরে ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী দিলীপ ঘোষ, একাধিক ইস্যুতে করলেন মন্তব্য

ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে নিজের বক্তব্য জানালেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ
সিঙ্গুরে ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী দিলীপ ঘোষ
সিঙ্গুরে ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী দিলীপ ঘোষ

হুগলি জেলার সিঙ্গুর গ্রাম পঞ্চায়েত সমিতির সভাকক্ষে আয়োজিত ভাইফোঁটার অনুষ্ঠানে উপস্থিত হলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি রাজ্যের সাম্প্রতিক একাধিক রাজনৈতিক ও সামাজিক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

রাজ্যে একের পর এক এনকাউন্টারের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মহিলাদের সম্মান ও নিরাপত্তা সর্বাগ্রে। মহিলাদের সম্মানে আঘাত করে, এমন ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যারা আইন মানতে চান না, তাঁদের বিরুদ্ধে পুলিশ নিয়ম মেনেই পদক্ষেপ করবে। তাঁর দাবি, বাংলায় এই ধরনের ঘটনা প্রথমবার ঘটেছে এবং এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্মান্তকরণের অভিযোগ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, গোটা বাংলা জুড়েই ধর্মান্তকরণের চেষ্টা চলছে। এই বিষয়ে একাধিক অভিযোগ পাওয়া গিয়েছে এবং সামাজিক স্তরেও প্রতিবাদ হচ্ছে। তাঁর বক্তব্য, ভারতে এই ধরনের কার্যকলাপ কোনওভাবেই গ্রহণযোগ্য নয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের শুভেন্দু অধিকারীকে প্রণাম করার প্রসঙ্গে তিনি বলেন, শুভেন্দু অধিকারী যে বিধানসভা কেন্দ্রের বিধায়ক, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর যাওয়া স্বাভাবিক। বিরোধী শিবিরে থাকা মানুষজন যদি সরকারের উন্নয়নমূলক কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, তা হলে সেটি ভালো বিষয়।

অন্যদিকে, রামমন্দিরে যাবেন না বলে কীর্তি আজাদের মন্তব্য প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, কে কোথায় যাবেন, কে মক্কায় যাবেন, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তবে রামমন্দির দেশের আস্থার কেন্দ্র। কোটি কোটি মানুষ সেখানে দর্শন করতে যাচ্ছেন। রামের আদর্শকে সামনে রেখেই ভারত এগিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।

পুলিশের সমর্থনে মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে মন্ত্রীর দাবি, পুলিশের কাজকর্ম ও আচরণে অনেক পরিবর্তন এসেছে। পুলিশ চাইলে অনেক কিছুই করতে পারে, কিন্তু আগে তাদের সেই কাজ করার অনুমতি দেওয়া হতো না।

পলতায় জাহাঙ্গির ওরফে ‘পুষ্পা’-র কথিত অবৈধ বাড়ি ভাঙচুরের ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, অবৈধ বাড়ি ও অবৈধ সম্পত্তি সরকারের পদক্ষেপের আওতায় পড়ে। বিভিন্ন জায়গায় এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আগামী দিনেও তা চলবে।

এদিকে, বিজয়া দশমীর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইফোঁটার অনুষ্ঠান বাতিল হওয়া প্রসঙ্গে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, এখন সেখানে আর লোকজন নেই। আগে মুখ্যমন্ত্রীর ভাইফোঁটার অনুষ্ঠান হতো, সেটি ক্ষমতার সঙ্গে যুক্ত ছিল। এখন ক্ষমতায় না থাকায় সেখানে আর কে যাবেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

সিঙ্গুরের ভাইফোঁটার অনুষ্ঠানকে কেন্দ্র করে মন্ত্রীর উপস্থিতি ঘিরে রাজনৈতিক মহলেও আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানের পাশাপাশি একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে তাঁর মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss