E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

হাতি তাড়াতে জ্বলন্ত হুলা ছোড়া হচ্ছে তাদের গায়ে! ভাইরাল ভিডিও ঘিরে তীব্র সমালোচনা

ভাদুতলা রেঞ্জ থেকে চাঁদড়া রেঞ্জের জঙ্গলে যাওয়ার পথে হাতির দলকে লক্ষ্য করে আগুনের গোলা ছোড়ার অভিযোগ হুলা পার্টির বিরুদ্ধে
পশ্চিম মেদিনীপুরে হাতি তাড়ানোর সময় জ্বলন্ত হুলা ছোড়ার অভিযোগে ছড়িয়েছে বিতর্ক
পশ্চিম মেদিনীপুরে হাতি তাড়ানোর সময় জ্বলন্ত হুলা ছোড়ার অভিযোগে ছড়িয়েছে বিতর্ক

পশ্চিম মেদিনীপুর: বন্য হাতি তাড়ানোর নামে তাদের লক্ষ্য করে ছোড়া হচ্ছে জ্বলন্ত হুলা। এমনই মর্মান্তিক দৃশ্য ধরা পড়েছে একটি ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে তীব্র সমালোচনা। বন্যপ্রাণীদের প্রতি এমন আচরণ নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনদের একাংশ।

 পশ্চিম মেদিনীপুরের আউসাবান্দী গ্রামে হাতির দলকে লক্ষ্য করে জ্বলন্ত হুলা ছোড়ার ভাইরাল ভিডিওর দৃশ্য
পশ্চিম মেদিনীপুরের আউসাবান্দী গ্রামে হাতির দলকে লক্ষ্য করে জ্বলন্ত হুলা ছোড়ার ভাইরাল ভিডিওর দৃশ্য

 

 

 

 

 

 

ঘটনাটি মেদিনীপুর সদর ব্লকের আউসাবান্দী গ্রামের। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ভাদুতলা রেঞ্জের গড়মাল এলাকা থেকে হাতির একটি দল চাঁদড়া রেঞ্জের শুকনাখালির জঙ্গলের দিকে যাচ্ছিল।

সেই সময় হাতিগুলিকে লোকালয় থেকে সরিয়ে গভীর জঙ্গলে ফেরানোর জন্য ঘটনাস্থলে কাজ করছিল হুলা পার্টি।

অভিযোগ, হাতির দলটিকে তাড়ানোর সময় হুলা পার্টির সদস্যরা একের পর এক জ্বলন্ত হুলা হাতিগুলিকে লক্ষ্য করে ছুড়ে মারেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, জঙ্গল থেকে অন্য জঙ্গলে যাওয়ার পথে হাতিগুলিকে লক্ষ্য করে আগুনের গোলা ছোড়া হচ্ছে।

এমনকী, কয়েকটি জ্বলন্ত হুলা হাতির গায়েও লাগে বলে ভিডিওতে দেখা গিয়েছে।

বন্য হাতিকে লোকালয় থেকে সরিয়ে জঙ্গলে ফেরানোর জন্য হুলা পার্টির ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও, এভাবে জ্বলন্ত হুলা ছোড়ার দৃশ্য ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। হাতিদের নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টি সামনে রেখে অভিযুক্তদের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে পড়তেই বন্যপ্রাণীদের উপর এমন আচরণ বন্ধ করার দাবি জানিয়েছেন অনেকেই। ঘটনায় বন দফতরের তরফে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss