E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

অসমে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ ৫টি কামরা লাইনচ্যুত, আতঙ্ক যাত্রীদের মধ্যে! বিকল্প ট্রেনে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা

বুধবার সকাল ৬টা ৫৪ মিনিটে দুর্ঘটনা। উদ্ধার ও পুনরুদ্ধারের কাজ শুরু করেছে উত্তর-পূর্ব সীমান্ত রেল, ঘটনাস্থলে পৌঁছেছেন উচ্চপদস্থ আধিকারিকরা
অসমের দিগারু স্টেশনের কাছে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন ও কামরা
অসমের দিগারু স্টেশনের কাছে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন ও কামরা

অসম: উৎসবের আবহেই বড়সড় ট্রেন দুর্ঘটনা। বুধবার সকালে অসমের দিগারু রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হল কলকাতা- সাইরাং এক্সপ্রেস।বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ ১৩১২৫ নম্বর কলকাতা-সাইরাং এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে।

অসমের দিগারু রেলস্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হওয়ার দৃশ্য
অসমের দিগারু রেলস্টেশনের কাছে কলকাতা-সাইরাং এক্সপ্রেসের ইঞ্জিন-সহ পাঁচটি কামরা লাইনচ্যুত হওয়ার দৃশ্য

 

 

 

 

 

 

আচমকা ট্রেনের ইঞ্জিন-সহ একাধিক কামরা লাইনচ্যুত হওয়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। যদিও রেলের দাবি, দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি। সমস্ত যাত্রীই নিরাপদে রয়েছেন।

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মালিগাঁওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিকের জারি করা প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্য একটি ট্রেনকে আগে যাওয়ার সুযোগ করে দিতে কলকাতা- সাইরাং এক্সপ্রেসকে অসমের দিগারু রেলস্টেশনে নেওয়া হচ্ছিল।

সেই সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করতে পারেননি চালক। এর জেরেই ঘটে দুর্ঘটনা। রেলের বিবৃতিতে জানানো হয়েছে, দুর্ঘটনায় ট্রেনের লোকোমোটিভ বা ইঞ্জিন-সহ পাঁচটি কোচ লাইনচ্যুত হয়েছে। অর্থাৎ ইঞ্জিন-সহ মোট ছ’টি অংশ লাইনচ্যুত হয়।

রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন ও কোনও আঘাতের খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে উদ্ধার ও ত্রাণের কাজ।

যাত্রীদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।

পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার-সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে পৌঁছেছেন। পাশাপাশি দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের পরিষেবা স্বাভাবিক করার কাজও শুরু হয়েছে।

এদিকে, দুর্ঘটনার জেরে রেল পরিষেবাতেও প্রভাব পড়েছে।

জানা গেছে, ১২০৬৭ নম্বর গুয়াহাটি-যোরহাট টাউন জনশতাব্দী এক্সপ্রেসকে পানবাড়িতে নিয়ন্ত্রণ করা হয়েছে। অন্যদিকে, ১৫৬২৭ নম্বর কোয়েম্বাটুর-শিলচর এক্সপ্রেসকে পানিখাইতিতে আটকে রয়েচ্ছে।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই যাত্রীদের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। যাত্রীদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া ও রেল চলাচল স্বাভাবিক করাই এখন রেল কর্তৃপক্ষের প্রধান লক্ষ্য।

কীভাবে ট্রেনের গতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss