E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বৈভব সূর্যবংশী পেলেন আরও একটি বিলাসবহুল গাড়ি

পরপর দু’বছর আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’, ২০২৬ সালের পুরস্কার হিসেবে নতুন গাড়ি পেলেন বিহারের এই তরুণ ক্রিকেটার
পরিবারের সঙ্গে নতুন টাটা সিয়েরার সামনে বৈভব সূর্যবংশী
পরিবারের সঙ্গে নতুন টাটা সিয়েরার সামনে বৈভব সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই ভারতীয় ক্রিকেটের বিষ্ময় বালক বৈভব সূর্যবংশীর গাড়ির সংগ্রহও ক্রমবর্ধমান।

এবার পুরস্কার হিসেবে নতুন টাটা সিয়েরা পেল বিহারের এই বিস্ময় বালক। গাড়িটির দাম কত তা হলফ করে বলা মুশকিল। তবে ভারতে টাটা সিয়েরার দাম ১১ কোটি ৪৯ লাখ থেকে সর্বোচ্চ ২১ কোটি ৫৯ লাখ টাকা পর্যন্ত।

গত আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ হয়েছিল বাঁহাতি তারকা। সেই উপহারই এখন পেল সে। পরিবারের সঙ্গে গাড়ির সামনে দাঁড়িয়ে বৈভবের ছবি ইতিমধ্যেই ভাইরাল।

টাটা সিয়েরাই অবশ্য বৈভবের প্রথম গাড়ি নয়। ২০২৫ সালের আইপিএলেও ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ হওয়ার জন্য তাকে উপহার দেওয়া হয়েছিল টাটা কার্ভ ইভি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি দামি গাড়ি।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss