E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

কাটিহার স্টেশন থেকে রহস্যজনকভাবে নিখোঁজ যুবক, চারদিনেও মেলেনি সন্ধান! দুশ্চিন্তায় স্ত্রী ও তিন সন্তান

বিহারে রেললাইনের কাজে গিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ সালাউদ্দিন। কাটিহার থানায় নিখোঁজ ডায়েরি করেও এখনও সন্ধান পাননি পরিবারের সদস্যরা
কাটিহার স্টেশন থেকে নিখোঁজ মালদার যুবক সালাউদ্দিনের সন্ধান চাইছে পরিবার
কাটিহার স্টেশন থেকে নিখোঁজ মালদার যুবক সালাউদ্দিনের সন্ধান চাইছে পরিবার

মালদা: বিহারে রেললাইনের কাজে গিয়ে বাড়ি ফেরার পথে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেলেন মালদার এক যুবক। চারদিন পেরিয়ে গেলেও এখনও তাঁর কোনও সন্ধান মেলেনি। নিখোঁজ যুবকের নাম সালাউদ্দিন (২৭)।তাঁর বাড়ি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার দক্ষিণ তালগ্রাম এলাকায়। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যের খোঁজ না মেলায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁর স্ত্রী ও পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, বিহারের সেলিমপুর এলাকায় রেললাইনের কাজে দাদন খাটতে গিয়েছিলেন সালাউদ্দিন।

সেখানে প্রায় এক মাস কাজ করার পর গত শনিবার বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তাঁর সঙ্গে আশপাশের এলাকার আরও প্রায় ২০ জন শ্রমিক ছিলেন। ফেরার পথে তাঁরা বিহারের কাটিহার স্টেশনে নামেন।

অভিযোগ, সেখান থেকেই কোনওভাবে নিখোঁজ হয়ে যান সালাউদ্দিন।

পরিবারের অনুমান, ভুলবশত অন্য কোনও ট্রেনে উঠে পড়ে থাকতে পারেন তিনি। এমনকী বারসইয়ের দিকেও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন পরিবারের সদস্যরা।

তাঁদের দাবি, সালাউদ্দিনের মানসিক ভারসাম্য কিছুটা ঠিক নেই। সেই কারণে ভুল করে অন্য ট্রেনে উঠে পথ হারিয়ে ফেলতে পারেন তিনি। তবে এতজন শ্রমিকের সঙ্গে বাড়ি ফেরার সময় কাটিহার স্টেশন থেকে কীভাবে তিনি নিখোঁজ হলেন, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজন।

ইতিমধ্যেই সালাউদ্দিনের সন্ধান চেয়ে কাটিহার থানায় নিখোঁজ ডায়েরি করেছেন পরিবারের সদস্যরা। কিন্তু এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। সালাউদ্দিনের পরিবারে রয়েছেন স্ত্রী ও তিন নাবালক সন্তান। পরিবারের একমাত্র রোজগেরে সদস্য নিখোঁজ হওয়ায় কার্যত অসহায় অবস্থায় দিন কাটছে তাঁদের।

নিখোঁজ যুবকের সন্ধান পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও সহযোগিতা চেয়েছে পরিবার।

কোথাও সালাউদ্দিনের খোঁজ পাওয়া গেলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার আবেদন জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss