E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

হোটেলের আড়ালে রমরমিয়ে জুয়ার কারবার! পুলিশের অভিযানে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা-সহ ৪

গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে অভিযান চালায় দুর্গাপুর থানার পুলিশ। জুয়ার কারবারের অভিযোগে ধৃত চারজনের মধ্যে রয়েছেন প্রাক্তন কাউন্সিলর চন্দন সাহা
দুর্গাপুরে হোটেলের আড়ালে জুয়ার আসরের অভিযোগে পুলিশের অভিযানে গ্রেফতার চার
দুর্গাপুরে হোটেলের আড়ালে জুয়ার আসরের অভিযোগে পুলিশের অভিযানে গ্রেফতার চার

দুর্গাপুর: বাইরে থেকে দেখলে আর পাঁচটা সাধারণ হোটেলের মতোই। কিন্তু অভিযোগ, হোটেলের আড়ালেই চলছিল জুয়ার রমরমা কারবার। রাতের অন্ধকারে বসত টাকার খেলা, উড়ত লক্ষ লক্ষ টাকা।

অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে হোটেলে অভিযান চালিয়ে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ চারজনকে গ্রেফতার করল দুর্গাপুর থানার পুলিশ।

ধৃতদের মধ্যে রয়েছেন দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর চন্দন সাহা।

পুলিশের এই অভিযানের খবর ছড়িয়ে পড়তেই দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে ওই হোটেলের ভিতরে জুয়ার আসর চালানো হচ্ছিল।

বাইরে থেকে বিষয়টি বোঝার উপায় না থাকলেও হোটেলের ভিতরে চলত টাকার খেলা। গোপন সূত্রে এই বেআইনি কারবারের খবর পেয়ে আচমকাই অভিযান চালায় দুর্গাপুর থানার পুলিশ।

অভিযানে চন্দন সাহা-সহ চারজনকে গ্রেফতার করা হয়।

একজন প্রাক্তন জনপ্রতিনিধির নাম এই ঘটনায় জড়িয়ে পড়ায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। হোটেলের আড়ালে কীভাবে এই জুয়ার কারবার চলছিল, কতদিন ধরে এই আসর বসছিল এবং এর সঙ্গে আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss