
হুগলি জেলার গোঘাট বিধানসভার অন্তর্গত সেলামপুর গ্রামে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন উপলক্ষে আগামী ১৭ নভেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর আগমনকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রস্তুতি। সেই প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার বিকেলে সেলামপুর গ্রামে সরেজমিনে পরিদর্শন করেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার।

মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত সফরকে সামনে রেখে পুজো প্রাঙ্গণ ও আশপাশের এলাকার প্রস্তুতি খতিয়ে দেখেন বিধায়ক। অনুষ্ঠানস্থলের পরিকাঠামো, সামগ্রিক ব্যবস্থা এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় নিয়ে তিনি পরিদর্শন করেন। নির্ধারিত দিনে যাতে পুজোর উদ্বোধনী অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই প্রস্তুতির বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়।
বিধায়ক প্রশান্ত দিগার জানান, আগামী ১৭ নভেম্বর সেলামপুরে জগদ্ধাত্রী পুজোর শুভ উদ্বোধন উপলক্ষে মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রস্তুতি চলছে। সেই প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করতেই এদিন তিনি এলাকায় উপস্থিত হয়েছিলেন।
মুখ্যমন্ত্রীর প্রস্তাবিত আগমনকে ঘিরে সেলামপুর গ্রামে এখন থেকেই স্থানীয় বাসিন্দা ও পুজো উদ্যোক্তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।


