E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দীপান্বিতা কালীপুজোয় দক্ষিণেশ্বরে পুণ্যার্থীদের ঢল, রাতভর ভবতারিণী মায়ের দর্শনে হাজার হাজার ভক্ত

কলকাতা ও শহরতলি-সহ রাজ্যের বিভিন্ন জেলা এবং ভিন্‌রাজ্য থেকে আসা ভক্তদের ভিড়ে রাতভর উৎসবমুখর দক্ষিণেশ্বর মন্দির চত্বর
দীপান্বিতা কালীপুজোয় দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুণ্যার্থীদের ভিড়
দীপান্বিতা কালীপুজোয় দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরে পুণ্যার্থীদের ভিড়

দক্ষিণেশ্বর: দীপান্বিতা কালীপুজো উপলক্ষে রাতভর ভক্তদের ভিড়ে সরগরম হয়ে উঠল দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দির চত্বর।

মায়ের দর্শন ও পুজো দিতে হাজার হাজার পুণ্যার্থীর সমাগম ঘটেছে মন্দিরে। শুধু কলকাতা ও কলকাতা শহরতলি নয়, রাজ্যের বিভিন্ন জেলা সহ ভিন্‌রাজ্য থেকেও বহু ভক্ত এদিন দক্ষিণেশ্বরে হাজির হন।

নিজের ও পরিবারের মঙ্গল কামনায় নিষ্ঠাভরে মা ভবতারিণীর কাছে পুজো দেন পুণ্যার্থীরা। রাতভর মন্দির চত্বরে ভক্তদের আনাগোনা অব্যাহত থাকে। পবিত্র এই তিথিকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অন্যদিকে, বিপুল সংখ্যক পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয় পর্যাপ্ত পুলিশকর্মী।

ভিড় নিয়ন্ত্রণ ও পুণ্যার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নেওয়া হয় একাধিক ব্যবস্থা। নির্বিঘ্নে পুজো ও দর্শন সম্পন্ন করাই ছিল প্রশাসনের মূল লক্ষ্য।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss