E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

বাড়ির সামনে বাজি ফাটানোর প্রতিবাদ করায় একই পরিবারের ৫ জনকে মারধরের অভিযোগ

বাড়িতে ছোট শিশু থাকায় বাজি ফাটাতে আপত্তি জানিয়েছিলেন এক মহিলা। অভিযোগ, এরপরই লাঠি ও ইট নিয়ে পরিবারের সদস্যদের উপর হামলা চালায় তিন যুবক
ইসলামপুরের চম্পা বাগ এলাকায় বাজি ফাটানোকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে মারধরের অভিযোগ
ইসলামপুরের চম্পা বাগ এলাকায় বাজি ফাটানোকে কেন্দ্র করে একই পরিবারের পাঁচজনকে মারধরের অভিযোগ

ইসলামপুর: বাড়ির সামনে বাজি-পটকা ফাটানোর প্রতিবাদ করায় একই পরিবারের পাঁচ সদস্যকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে।

এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে ইসলামপুর থানার চম্পা বাগ এলাকায়।

হামলার ঘটনায় এক মহিলা-সহ একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বপ্না নামে এক মহিলার বাড়িতে ছোট শিশু রয়েছে। সেই কারণে বাড়ির সামনে কয়েকজন যুবককে বাজি- পটকা ফাটাতে দেখে আপত্তি জানান তিনি।

তাঁর বক্তব্য ছিল, বাড়িতে ছোট শিশু থাকায় বাড়ির সামনে বাজি ফাটানো উচিত নয়।

অভিযোগ, এই প্রতিবাদেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই তিন যুবক। এরপর লাঠি ও ইট নিয়ে মহিলার উপর হামলা চালানো হয় বলে অভিযোগ।

মহিলাকে বাঁচাতে পরিবারের অন্যান্য সদস্যরা এগিয়ে এলে তাঁদের উপরেও হামলা চালানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক মহিলা-সহ পরিবারের মোট পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

বাজি ফাটানোকে কেন্দ্র করে সামান্য প্রতিবাদ থেকে এমন সংঘর্ষের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss