E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
Jalsha Ghar

৪০ বছর ধরে জীবন্ত কালীপুজোর রীতি! বাড়ির বড় বউ হীরাবালা সাঁতরাকেই দেবীরূপে আরাধনা

স্বপ্নাদেশের বিশ্বাস থেকে শুরু হওয়া পারিবারিক প্রথা আজও অটুট। কালীপুজোয় মা মুন্ডমালিনী রূপে পূজিতা হন হীরাবালা সাঁতরা
বাঁকুড়ার মির্জাপুরে সাঁতরা পরিবারের জীবন্ত কালীপুজোয় দেবীরূপে পূজিতা হীরাবালা সাঁতরা
বাঁকুড়ার মির্জাপুরে সাঁতরা পরিবারের জীবন্ত কালীপুজোয় দেবীরূপে পূজিতা হীরাবালা সাঁতরা

বাঁকুড়া: প্রচলিত রীতির বাইরে এক অনন্য প্রথার সাক্ষী থাকল বাঁকুড়ার ইন্দাসের মির্জাপুর।

সাঁতরা পরিবারে দীর্ঘদিনের পারিবারিক ঐতিহ্য মেনে বাড়ির বড় বউমাকেই জীবন্ত কালী রূপে পুজো করা হয়।

এবছরও পরিবারের বড় বধূ হীরাবালা সাঁতরাকে দেবীর আসনে বসিয়ে সম্পন্ন হল বিশেষ পুজো। বংশপরম্পরায় চলে আসা এই রীতি আজও নিষ্ঠার সঙ্গে পালন করে আসছে সাঁতরা পরিবার।

পরিবারের দাবি, তাঁদের এক পূর্বপুরুষকে স্বপ্নাদেশ দিয়েছিলেন স্বয়ং মা কালী।

সেই স্বপ্নাদেশ অনুসারেই বাড়ির বড় বধূকে দেবীরূপে পুজো করার প্রথা শুরু হয়।

তারপর থেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে এই বিশেষ রীতি। গত প্রায় ৪০ বছর ধরে পরিবারের বড় বউ হীরাবালা সাঁতরা দেবীরূপে পূজিতা হয়ে আসছেন।

পুজোর দিন হীরাবালা দেবীকে বিশেষ সাজে দেবীর আসনে বসানো হয়। গলায় পরানো হয় রক্তজবার মালা, কপালে আঁকা হয় রক্তচন্দনের তিলক।

এরপর পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে তাঁকে মা মুন্ডমালিনী রূপে পুজো করা হয়। পরিবারের বিশ্বাস, পুজোর সময় দেবী স্বয়ং তাঁর শরীরে আবির্ভূত হন। এই বিরল রীতি প্রত্যক্ষ করতে সাঁতরা বাড়িতে ভিড় জমান আশপাশের এলাকার বহু মানুষ ও দর্শনার্থী।

শুধু কালীপুজোর দিনই নয়, পরের দিনও রয়েছে বিশেষ ধর্মীয় আচার। নিয়ম মেনে ফের জীবন্ত মাকে পুজো করে বরণ করা হয়। এরপর সম্পন্ন হয় ঘট বিসর্জনের পর্ব।

এ প্রসঙ্গে হীরাবালা সাঁতরা জানান, প্রায় ৪০ বছর ধরে তাঁকে দেবীর আসনে বসিয়ে পুজো করা হচ্ছে। মায়ের ইচ্ছাতেই তিনি এই পবিত্র আসনে বসেন। পুজোর সময় তাঁর অনুভূতি হয় সম্পূর্ণ আলাদা। সেই সময় যেন বাস্তব জগৎ থেকে হারিয়ে যান তিনি।

পুজো শেষ হওয়ার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।

সাঁতরা পরিবারের মেয়ে প্রীতিকণা সাঁতরা ও পরিবারের জামাই তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরাও এই বিশেষ পারিবারিক ঐতিহ্য ও পুজোর সাক্ষী।

সব মিলিয়ে ইন্দাসের মির্জাপুরে সাঁতরা পরিবারের জীবন্ত কালীপুজো আজও বহন করে চলেছে দীর্ঘদিনের বিশ্বাস, ভক্তি ও পারিবারিক ঐতিহ্যের এক বিশেষ পরিচয়।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
চোখের জলে বড়মাকে বিদায় জানালেন ভক্তরা, কড়া নিরাপত্তায় সম্পন্ন নৈহাটির নিরঞ্জন যাত্রা
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
শিলিগুড়ির মিলন মোড় ফুটবল গ্রাউন্ডে প্রথমবার আয়োজিত হতে চলেছে ‘MP Deusi Bhailo Mahotsav 2026
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
৪০টি ছটপুজো কমিটির অংশগ্রহণে শিলিগুড়িতে আয়োজিত প্রথম ছটপুজো কার্নিভালের বর্ণাঢ্য শোভাযাত্রা
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বর্ণাঢ্য শোভাযাত্রা ঘিরে কেন্দ্রীয় পুজো কমিটির বিশেষ প্রস্তুতি
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
কৃষ্ণনগরে প্রয়াত প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের মরদেহে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাধারণ মানুষ
error: Content is protected !!

Don't Miss