E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

দুই কন্যাকে সঙ্গে নিয়ে বালুরঘাটের বুড়িমা কালী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

কালীপুজোর বিভিন্ন মণ্ডপ উদ্বোধনের কর্মসূচি শেষে পরিবারের সদস্যদের নিয়ে মন্দিরে হাজির হন বালুরঘাটের সাংসদ
দুই কন্যাকে সঙ্গে নিয়ে বালুরঘাটের বুড়িমা কালী মন্দিরে পুজো দিলেন সুকান্ত মজুমদার
দুই কন্যাকে সঙ্গে নিয়ে বালুরঘাটের বুড়িমা কালী মন্দিরে পুজো দিলেন সুকান্ত মজুমদার

বালুরঘাট: দীপান্বিতা অমাবস্যা তথা কালীপুজোর পুণ্যলগ্নে বালুরঘাটের ঐতিহ্যবাহী বুড়িমা কালী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

এদিন নিজের দুই কন্যাকে সঙ্গে নিয়ে মন্দিরে উপস্থিত হন তিনি। নিয়ম মেনে বুড়িমা কালীর কাছে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন।

উল্লেখ্য, কালীপুজো উপলক্ষে বালুরঘাট শহরের একাধিক পুজো মণ্ডপের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার।

সেই সমস্ত কর্মসূচি শেষ করে তিনি পৌঁছন বুড়িমা কালী মন্দিরে। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে পুজো দেওয়ার পাশাপাশি মায়ের কাছে সকলের মঙ্গল কামনা করেন তিনি।

অন্যদিকে, দীপান্বিতা অমাবস্যা উপলক্ষে সকাল থেকেই বুড়িমা কালী মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজো ও মায়ের দর্শন ঘিরে উৎসবের আবহে মেতে ওঠেন অসংখ্য পুণ্যার্থী।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss