E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

১৭ নভেম্বর মুখ্যমন্ত্রীর সিঙ্গুর সফর, প্রস্তুতি খতিয়ে দেখলেন বিধায়ক অরূপ কুমার দাস

কর্মসূচির আয়োজন, পরিকাঠামো ও প্রয়োজনীয় ব্যবস্থা খতিয়ে দেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করলেন বিধায়ক
মুখ্যমন্ত্রীর সিঙ্গুর সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে কর্মসূচিস্থল পরিদর্শনে বিধায়ক অরূপ কুমার দাস
মুখ্যমন্ত্রীর সিঙ্গুর সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে কর্মসূচিস্থল পরিদর্শনে বিধায়ক অরূপ কুমার দাস

আগামী ১৭ নভেম্বর ২০২৬ সিঙ্গুরে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। সেই প্রস্তুতির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে আজ রবিবার সিঙ্গুরের কর্মসূচিস্থল পরিদর্শন করলেন সিঙ্গুরের বিধায়ক অরূপ কুমার দাস।

এদিন তিনি প্রস্তুতির বিভিন্ন দিক ঘুরে দেখেন। কর্মসূচির আয়োজন, পরিকাঠামো এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। নির্ধারিত সময়ের মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করার বিষয়েও প্রয়োজনীয় নির্দেশনা ও আলোচনা হয়।

বিধায়ক অরূপ কুমার দাস জানান, ১৭ নভেম্বরের এই গুরুত্বপূর্ণ কর্মসূচিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত রকম প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। সিঙ্গুরের মাটিতে এই দিনটিকে স্মরণীয় করে তুলতে সকলেই প্রস্তুতিতে ব্যস্ত।

মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সিঙ্গুরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়েছে। এখন সকলের নজর আগামী ১৭ নভেম্বরের কর্মসূচির দিকে।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss