E-Mail: info@banglargarjan.com
Phone No.: +91 9088194604 / 8017206110
আজবুধবার, নভেম্বর ১১, ২০২৬
Jalsha Ghar

ভাতারের তৃণমূল প্রার্থী শান্তনু কোণারের উপর হামলার অভিযোগ, বর্ধমান মেডিকেলে দেখতে গেলেন দেবু টুডু

বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে। হামলার পিছনে বিজেপির কর্মী-সমর্থকদের দায়ী করেছেন তৃণমূল নেতা দেবু টুডু
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শান্তনু কোণারকে দেখতে গেলেন দেবু টুডু
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শান্তনু কোণারকে দেখতে গেলেন দেবু টুডু

পূর্ব বর্ধমান: ভাতারের তৃণমূল কংগ্রেস প্রার্থী শান্তনু কোণারের উপর হামলার অভিযোগ ঘিরে পূর্ব বর্ধমানের রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ। মাথা ও ঘাড়ে গুরুতর আঘাত নিয়ে বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি। শারীরিক অবস্থার কারণে আপাতত কথা বলার মতো পরিস্থিতিতেও নেই বলে জানা গিয়েছে। ঘাড়ে বেল্ট পরিয়ে তাঁর চিকিৎসা চলছে।

শান্তনু কোণার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভাতার কেন্দ্রের তৃণমূল প্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি পূর্ব বর্ধমান জেলা পরিষদের শিক্ষা বিভাগের কর্মাধ্যক্ষ। অভিযোগ, শনিবার সন্ধ্যায় তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এরপর এক জায়গায় দাঁড় করিয়ে বেধড়ক মারধর করা হয়। হামলায় তাঁর মাথা ও ঘাড়ে গুরুতর চোট লাগে। পরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার খবর পেয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য দেবু টুডু। সেখানে আহত নেতাকে দেখে সংবাদমাধ্যমের সামনে ক্ষোভ প্রকাশ করেন তিনি। দেবু টুডুর অভিযোগ, শান্তনুকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। তাঁর কথায়, “আমাদের যুবনেতা, ভাতারের প্রার্থী, আমার খুব কাছের মানুষ শান্তনুকে বাড়ি থেকে তুলে নিয়ে এসে এইভাবে মারা হয়েছে। এটা অত্যন্ত অন্যায় হয়েছে। এটা গণতন্ত্র নয়। এইভাবে একজন নেতাকে, একজন বিধানসভার প্রার্থীকে আক্রমণ করা হবে? খুন করার লক্ষ্যেই এই হামলা করা হয়েছে বলে মনে হয়।”

হামলার পিছনে বিজেপির কর্মী-সমর্থকদের দায়ী করেছেন দেবু টুডু। তাঁর দাবি, ঘটনার সময় এলাকায় বিজেপির একটি মিছিল চলছিল। সেই মিছিল থেকেই একদল দুষ্কৃতী হামলা চালায়। তিনি বলেন, “বিজেপি নিশ্চিত। বিজেপির দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। যারাই করুক, এটা ঠিক হয়নি।”

তবে হামলার প্রকৃত কারণ, কারা এই ঘটনার সঙ্গে যুক্ত এবং ঘটনার সময় এলাকায় কী পরিস্থিতি ছিল, তা এখনও স্পষ্ট নয়। দেবু টুডুর অভিযোগের বিষয়ে বিজেপির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত ও পুলিশি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্যও এখনও সামনে আসেনি। ফলে রাজনৈতিক অভিযোগের বাইরে গিয়ে তদন্তের মাধ্যমেই হামলার প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় স্পষ্ট হওয়া প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published.

Latest from Blog

ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
ছটপুজোর প্রস্তুতি খতিয়ে দেখতে চাঁপদানির ইন্দিরা ময়দান ঘাট পরিদর্শনে বিধায়ক দিলীপ সিং
error: Content is protected !!

Don't Miss